Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা বায়ুদূষণে শীর্ষে কুচিং, ঢাকার অবস্থান ষষ্ঠ আলোচিত শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ৭ বছর পর ভারত সফরে আসছেন শি জিনপিং সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেফতার ১ ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন, ‘নজরুল পদক’ পেলেন দুই গুণী ব্যক্তি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই জন্ম নেওয়া শিশুটির বাবা নিম্ন আদালতে ঢালাও ফাঁসি: বিচারক মামুনের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

রাজবাড়ীতে হাজতীর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 339

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী জেলা কারাগারে বন্দী নান্নু চৌধুরী (৬০) নামে এক হাজতী বৃহস্পতিবার ভোরে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া বালুচর গ্রামের সামছুদ্দিন চৌধুরীর ছেলে। একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ১০ মার্চ থেকে তিনি কারাগারে বন্দী ছিলেন।

রাজবাড়ী জেলা কারাগারের জেলার মামুনুর রশীদ জানান, কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিলেন নান্নু চৌধুরী। অসুস্থ থাকায় তাকে দুবার রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গত কয়েকদিন তিনি রাজবাড়ী কারা হাসপাতালে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। ভোর সোয়া চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান তিনি। রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর কারাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হাজতীর মৃত্যু

প্রকাশের সময় : ০৭:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১