Dhaka ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

ফেসবুকে উগ্রবাদি কার্যক্রম: র‌্যাবের হাতে গ্রেপ্তার বালিয়াকান্দির ২ যুবক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • / 305

বালিয়াকান্দি প্রতিনিধি॥ ফেসবুকে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার অভিযোগে বালিয়াকান্দির দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ ঢাকার সদস্যরা। বুধবার সন্ধ্যায় তাদেরকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের মৃত আবুল কাসেম মন্ডলের ছেলে আশিক মন্ডল ও বহরপুর উত্তরপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. শাকিল শেখ।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ফেসবুক আইডি খুলে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব বিনষ্টকরণসহ উষ্কানিমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, এব্যাপারে বুধবার সন্ধ্যায় ঢাকা টিকাটুলী র‌্যাব-৩ এর পরিদর্শক মো. মোকলেছুর রহমান বাদি হয়ে বালিয়াকান্দি থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার তাদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুকে উগ্রবাদি কার্যক্রম: র‌্যাবের হাতে গ্রেপ্তার বালিয়াকান্দির ২ যুবক

প্রকাশের সময় : ০৭:০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১