Dhaka ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

চালককে জুস খাইয়ে অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 335

জনতার আদালত অনলাইন ॥ সবুজ মোল্লা নামে এক অটোরিক্সা চালককে জুস খাইয়ে অজ্ঞান করে তার অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিয়েছে দুর্বৃত্তরা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। সবুজ একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মনছুর মোল্লার ছেলে। এ বিষয়ে শনিবার তিনি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

সবুজ মোল্লা জানান, ঋণ করে তিনি অটোরিক্সাটি কিনেছিলেন। গত ৯ ফেব্রুয়ারি তার মাকে ডাক্তার দেখানোর জন্য রাজবাড়ীতে নিয়ে যান। ডাক্তার দেখাতে দেরি হওয়ার কারণে ভাড়া নেওয়ার কথা চিন্তা করেন। ওইদিন বেলা ১১টার দিকে দুই যুবক বালিয়াকান্দি যাওয়ার জন্য পাঁচশ টাকায় ভাড়া করে।  বালিয়াকান্দি আসার পর ওই দুই যুবক তাকে জোর করে জুস খাওয়ায়। এরপর আর কিছু মনে নেই। দুই দিন পর তার জ্ঞান ফিরলে দেখেন তিনি রাজবাড়ী সদর হাসপাতালের বেডে শুয়ে আছেন। দুর্বৃত্তরা তার অটোরিক্সা ও মোবাইল ফোনটি নিয়ে গেছে। শনিবার তিনি বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, বিষয়টি তিনি গুরুত্বের সাথে দেখবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চালককে জুস খাইয়ে অটোরিক্সা ও মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৬:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১