Dhaka ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের জন্য ক্ষমা চাইলেন বাবা পোরশায় দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ কালীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত, শিশুকন্যা গুরুতর আহত অভিষেক ম্যাচে চীনের বিপক্ষে ১৩-০ গোলে হার বাংলাদেশের মেয়েদের

পাংশায় ২১৯ বোতল ফেনসিডিল ও ২টি প্রাইভেটকার উদ্ধার ॥ দম্পতিসহ গ্রেপ্তার ৫

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / 474

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর পাংশা উপজেলার শিহড় গ্রাম এলাকা থেকে ২১৯ বোতল ফেনসিডিল ও দুটি প্রাইভেটকার উদ্ধার করেছে। এসময় এক দম্পতিসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলো চুয়াডাঙ্গা জেলার দর্শনা কলেজপাড়া এলাকার আবেদ আলীর ছেলে জাহিদ হাসান ও তার স্ত্রী মুসলিমা আক্তার, ঝাঝাডাঙ্গা এলাকার ছানোয়ার হোসেনের ছেলে ওমর ফারুক, কুষ্টিয়া জেলার বোয়ালদহ গ্রামের রেজাউল করিমের ছেলে বাপ্পী আলী ও সাতক্ষীরা জেলার সাতানী গ্রামের লিয়াকত আলীর ছেলে সৈয়দ আরাফাত আলী।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার সনজয় কুমার সরকার জানান, এই মাদক ব্যবসায়ীরা চুয়াডাঙ্গা থেকে দুটি প্রাইভেটকারে বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিলগুলো পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিহড় এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার দুটি থামিয়ে তল্লাশী করলে ফেনসিডিলগুলো বেরিয়ে পড়ে। এব্যাপারে তাদের বিরুদ্ধে পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ২১৯ বোতল ফেনসিডিল ও ২টি প্রাইভেটকার উদ্ধার ॥ দম্পতিসহ গ্রেপ্তার ৫

প্রকাশের সময় : ০৭:০০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১