Dhaka ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. সালমা বেগম অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, আটক ১ ফরিদপুরে আরেক ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ মেশানোর ঘটনায় মামলা নিজেদের নয়, অন্যের স্ত্রীদের নিয়ে হোটেলে গিয়েছিলেন গাজীপুরের দুই ইমাম জুলাইয়ের রক্তঋণ শোধ হবে সততা ও নৈতিকতার চর্চায়, শুধু বক্তৃতায় নয়: জাবি উপাচার্য

রাজবাড়ীতে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
  • / 723

জনতার আদালত অনলাইন॥ বৈধ কাগজপত্র না থাকায় রাজবাড়ীতে শনিবার আরডিবি নামে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। একই সাথে ভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, রাজবাড়ী শহরতলীর বড় লক্ষীপুর এলাকায় আরডিবি নামক ইটভাটাতে অভিযান চালানো হয়। ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা লাইসেন্স কোনোটিই দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটার সকল সরঞ্জামা জব্দ করে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি অভিযানে কয়লার সাথে কাঠ পুড়োনোর দায়ে এসএমবি নামে  ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কাঠ না পুড়ানোর জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। এছাড়া সুলতানপুর এলাকায় কেআরবি নামক ইটভাটার কার্যক্রম হাইকোর্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কাজ করায় ইটভাটার আগুন পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। এসময় তার সঙ্গে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল, পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, আনসার ব্যাটালিয়ান সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা

প্রকাশের সময় : ০৭:০২:২২ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১