Dhaka ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ মালিকানা পরিবর্তন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএ’র, না মানলে আইনানুগ ব্যবস্থা কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমির ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন মধুখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫ম সম্মেলন অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চীন সফর: নতুন অধ্যায়ের সূচনা মা-তিন মেয়েকে হত্যা; পরিবার নেয়নি হত্যাকারীর লাশ ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : প্রধানমন্ত্রী চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বালিয়াকান্দিতে কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • / 361

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আড়কান্দি গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুবল কুমার সাহার বাড়ির গ্রীল ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা নগদ টাকা স্বর্ণালংকারসহ আট লক্ষাধিক টাকার  মালামাল নিয়ে গেছে।

ভুক্তভোগী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সুবল কুমার সাহা বলেন, বাড়িতে তার স্ত্রী আরতি রানী সাহা, ছেলে পলাশ কুমার সাহা, পুত্রবধু পিউ সাহা ও নাতী-নাতনী রয়েছে। রোববার রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় কীভাবে ঘটনা ঘটলো তা কেউ বলতে পারছেনা। সোমবার সকালে ঘুম ভেঙে দেখেন বাড়ির গ্রীল ও ঘরে থাকা আলমারীর তালা ভাঙ্গা। আলমারীর ভেতরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও ৫৮ হাজার নগদ টাকা, ছেলের কক্ষ থেকে তিন জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ১৪ হাজার টাকা খোয়া গেছে। চুরির খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, দুর্বৃত্তদের খুঁজে বের করার পাশাপাশি তদন্ত পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে কৃষি কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রকাশের সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০