শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’

পাংশায় অটোচালককে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • / 414

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা শহরের স্টেশন রোড এলাকায় সোমবার অটোরিক্সাচালক তরিকুল ইসলাম টুকুকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা। তিনি পাংশা পৌর এলাকার কুড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি পাংশা অটো শ্রমিক লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক বলে জানিয়েছেন টুকু।

আহত তরিকুল ইসলাম টুকু জানান,  অটোরিক্সা চালানোর পাশাপাশি স্টাটারের কাজও  করেন। সোমবার সকালে স্টেশন রোড এলাকার মোল্লা ফার্মেসির সামনে স্টাটারের কাজ করছিলেন। ওই সময় আরিফ ও আব্দুল্লাহ তার উপর হামলা চালায়। একজনের কাছে হাতুড়ি ও একজনের কাছে রড ছিল। রড দিয়ে তার মাথায় চারটি আঘাত করায় মাথা ফেটে যায়। আরিফের সাথে তার পূর্ব শত্রুতা রয়েছে বলে জানান তিনি। আরিফ এর আগেও তাকে মারধর করেছিল। থানায় যাওয়ার কেউ নেই- এজন্য তিনি থানায় অভিযোগ জানাতে পারেননি।

পাংশা থানার ওসি শাহাদত হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় অটোচালককে হাতুড়ি দিয়ে পিটিয়েছে দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০