Dhaka ০৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী ‘নিজের পরিবারকে সময় দিন’ লিখে সুষমা রেজা জানালেন বিচ্ছেদের খবর বালিয়াকান্দিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে, দিলেন যে নির্দেশ

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক সানাউল্লাহর স্ত্রী সেলিনা খাতুন আর নেই

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০২:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • / 420

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সভাপতি, বিটিভি ও বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম এর জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মোহাম্মদ সানাউল্লাহর স্ত্রী সেলিনা খাতুন (৬৭) রোববার দিবাগত রাত তিনটায় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, পুত্রবধূ, নাতি, নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে আহসান হাবীব টুটুল দৈনিক জনকণ্ঠ পত্রিকা ও বেসরকারি টেলিভিশন এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি। ছোট ছেলে আহসান রাজীব বুলবুল কানাডা প্রবাসী। সেলিনা খাতুন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

সোমবার বিকেলে রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদে প্রথম ও বিনোদপুর বায়তুল আমান জামে মসজিদে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে ভবানীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তার  মৃত্যুতে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম ইসহাক, যুগ্ম সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক সানাউল্লাহর স্ত্রী সেলিনা খাতুন আর নেই

প্রকাশের সময় : ০২:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০