Dhaka ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টে রায় ঘোষণা চলছে বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে নিহত ৩০ খান জাহান আলী মাজারের ‘ধলাপাহাড়’ এখন চকরিয়ার সাফারি পার্কে এমপিওভুক্তির দাবিতে আজ মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে বিষপানে পুলিশ সদস্যের আত্মহত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / 512

জনতার আদালত অনলাইন ॥ রজবাড়ীতে বাবুল হোসেন (২৪) নামে এক পুলিশ কনস্টেবল সোমবার গভীর রাতে বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আগলাপাড়া গ্রামের কাশেম শেখের ছেলে। রাজবাড়ী জেলা প্রশাসকের বাংলোতে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি।

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্র জানায়, সোমবার দিবাগত রাত একটার দিকে বাবুলকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,  বাবুল চার বছর আগে পারিবারিকভাবে তানজিলা নামে এক তরুণীকে বিয়ে করেন। তাদের সংসারে একটি মেয়ে আছে। সম্প্রতি রাজবাড়ীর পাংশায় আরেকটি মেয়েকে বিয়ে করেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে খুব অশান্তির মধ্যে ছিলেন বাবুল।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত চলছে। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিষপানে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশের সময় : ০৬:১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০