Dhaka ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রাজবাড়ীতে মাস্ক না পরায় ৭ জনের জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
  • / 360

জনতার আদালত অনলাইন ॥ স্বাস্থ্যবিধি ভঙ্গ  করে মাস্ক না পরায় রাজবাড়ীতে সাতজনকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এ দন্ড দেন।

জানা গেছে, সাম্প্রতিককালে  মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতা একেবারেই কমে যাওয়ায় করোনার সংক্রমণ আবারও বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলটি রাজবাড়ী শহরের রেলগেট, কাপড় বাজার, প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় দুইজনকে এক হাজার টাকা করে এবং পাঁচজনকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।

একই অভিযানে বেশি দামে আলু বিক্রি করায়  এক সবজি বিক্রেতাকে ১২শ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে সোমবার অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী রাখার দায়ে রাজবাড়ী শহরের দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মাস্ক না পরায় ৭ জনের জরিমানা

প্রকাশের সময় : ০৫:৫৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০