Dhaka ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রাজবাড়ীতে চাঁদা না পেয়ে বালু শ্রমিকের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • / 380

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে চাঁদা না পেয়ে  জামাল সরদার নামে এক বালু শ্রমিকের হাতের আঙুল কেটে নিয়েছে দুর্বৃত্তরা। তাকে শরীরের বিভিন্ন স্থানেও কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের  মেছোঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের বড়চর বেনিনগর গ্রামের বছির সরদারের ছেলে। বর্তমানে সে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত  জামালের পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের আঘাত রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন জামাল সরদার জানান, তিনি মেছোঘাটা এলাকায় একটি বালুর চাতাল  দেখাশোনা  করেন। বেশ কিছুদিন  ধরে এলাকার কয়েক বখাটে চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা দিতে অস্বীকার করে আসছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে সাত আটজন দুর্বৃত্ত তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছেন। মামলার প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

রাজবাড়ী সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ভুক্তভোগীরা মৌখিকভাবে তাকে জানিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে চাঁদা না পেয়ে বালু শ্রমিকের আঙুল কেটে নিল দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০