শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

কালুখালীতে দলিল লেখক সমিতির সভাপতিসহ আটক ৮

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 510

জনতরে আদালত অনলাইন ॥ জমি ক্রেতা বিক্রেতাকে হয়রানী, নির্ধারিত  ফি’র চেয়ে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অভিযোগে আটজনকে আটক করা হয়েছে। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমবার  কালুখালী রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলো কালুখালী দলিল লেখক সমিতির সভাপতি  বাহারুল  ইসলাম, রফিকুল ইসলাম(১), আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, আবুল কালাম, রফিকুল ইসলাম (২), আসাদুজ্জামান ও মোহাম্মদ রোমান। এরা সকলেই দলিল লেখক পেশার সাথে জড়িত। এদের বাড়ি কালুখালী উপজেলার বিভিন্ন  গ্রামে।

কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা  আব্দুল্লাহ আল মামুন জানান, বিধি বহির্ভূতভাবে  কাজ করা, মানুষকে হয়রানী ও নির্ধারিত  রেজিস্ট্রি ফির থেকে বেশি নেয়ার অভিযোগে  আটজনকে আটক করে কালুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের কাগজপত্র দেখাতে বলা হয়েছে।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে দলিল লেখক সমিতির সভাপতিসহ আটক ৮

প্রকাশের সময় : ০৫:৫৪:০১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০