Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এসি বাসে থাকবে কাচ ভাঙার উপকরণ, নন-এসির জানালার রড সরানোর নির্দেশ মে মাসে জ্বালানি তেলের দাম বাড়বে কি না, জানাল মন্ত্রণালয় কালীগঞ্জে রিকশা ও ভ্যান চালকদের মাঝে ছাতা বিতরণ ঢাকার ডিসি এসপি দুজনই প্রথম নারী দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড, আসছে সোলার প্যানেলও সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ মহেশপুরে সিরামিকস কারখানার বর্জ্যে বিপন্ন কৃষি রক্ষায় মানববন্ধন দেশে-বিদেশে বসে কুৎসা রটনাকারীদের নিয়ন্ত্রণে আইন মন্ত্রণালয়ের পদক্ষেপ দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় আসামের মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতকে তলব

বালিয়াকান্দিতে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
  • / 363

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দি থানার পুলিশ শনিবার সন্ধ্যায় স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি সুজন শেখকে গ্রেপ্তার করেছে। সে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামের তায়জুল শেখের ছেলে।

বালিয়াকান্দি থানা সূত্র জানায়, গত ৩০ আগস্ট তারিখে বালিয়াকান্দি উপজেলা এলাকার এক স্কুলছাত্রী নিখোঁজ হয়। এঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর তারিখৈ সুজন শেখকে প্রধান  আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। ওই সময় আসামিরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, ঘটনার পর থেকে সুজন পলাতক ছিল। শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে রাজবাড়ী আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে স্কুলছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:১১:০৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০