শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

সংখ্যালঘু সুরক্ষা আইন কমিশন গঠনের দাবীতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০
  • / 830

জনতার আদালত অনলাইন ॥দিনাজপুরের পার্বতীপুর ও কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘুর ওপর হামলার প্রতিবাদ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় গঠনের দাবীতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে হিন্দু বৈধ্য খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন, হিন্দু বৈধ্য খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি গণেশ নারায়ন চৌধুরী, সাধারন সম্পাদক জয়দেব কর্মকার, হরিতলা মন্দির কমিটির সভাপতি গণেশ মিত্র প্রমূখ।

এ সময় সারাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান বক্তরা। এছাড়া আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবী জানান এবং সকল ধর্মের অনুসারীদের শান্তি সম্প্রতি বজায় রাখার আহবান জানান । ১৯৭১ এর আগে এদেশে প্রায় ২৭ শতাংশ হিন্দু ছিল আর এখন আছে ৭ থেকে ৮ শতাংশ। তাই সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবীও জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংখ্যালঘু সুরক্ষা আইন কমিশন গঠনের দাবীতে রাজবাড়ীতে অবস্থান কর্মসূচি

প্রকাশের সময় : ০৭:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০