শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

কালুখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
  • / 403

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী-পোড়াদহ রেলপথের রাজবাড়ীর কালুখালী উপজেলার তফাদিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় হাবিবুর রহমান নামে এক যুবক নিহত হয়েছে। সে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা  এলাকার বান্নাত আলীর ছেলে।

রাজবাড়ী জিআরপি থানার এসআই মশিউর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শনিবার সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে রেলপথের পাশ থেকে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হয়। তার মাথা ও পায়ে ট্রেনের আঘাতের চিহ্ন রয়েছে। পরে ফরিদপুর পিবিআই এর একটি টিম জিআরপি থানায় এসে আঙুলের ছাপ নিয়ে লাশটির পরিচয় শনাক্ত করে। কোন ট্রেনের আঘাতে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। রোববার নিহতের স্বজনরা এলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশের সময় : ০৭:০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০