Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাবির মুক্তমঞ্চে মারধরের শিকার শিক্ষার্থী, জাকসু নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী কালীগঞ্জে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে ছিনিয়ে নিল মহিলা নেতাকর্মীরা শিক্ষাব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না: শিক্ষামন্ত্রী হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী কালুখালীতে জমি নিয়ে বিরোধ, বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ীতে যৌতুক না পেয়ে স্কুলছাত্রী গৃহবধূকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • / 368

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে যৌতুক না পেয়ে লিমা আক্তার মেঘলা নামের স্কুলছাত্রী গৃহবধূকে শ^াসরোধে হত্যার অভিযোগ এনে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাবা-মা ও এলাকাবাসী। বুধবার সকালে রাজবাড়ী শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন নিহত গৃহবধূর বাবা কেরামত শেখ, মা মালেকা বেগম, এলাকাবাসী হাসমত শেখ,  আলামিন শেখ, আবুল কালাম, দবির উদ্দিন প্রমুখ।

লিমার বাবা কেরামত শেখ বলেন, তার মেয়ে লিমা দৌলতদিয়া মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রমেন শেখের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের ১০ জানুয়ারি বিয়ে হয়। বিয়ের সময় রমেনের চাহিদামত যৌতুকও দেয়া হয়। কিন্তু আরও যৌতুকের দাবিতে লিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত ২৮ সেপ্টেম্বর তারিখে রমেন ও তার পরিবারের লোকেরা লিমাকে শ^াসরোধে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। এবিষয়ে গত ১৫ অক্টোবর রাজবাড়ীর আদালতে মামলা করা হয়েছে। রাজবাড়ী সদর থানায়ও একটি লিখিত এজাহার দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যৌতুক না পেয়ে স্কুলছাত্রী গৃহবধূকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০