শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

রাজবাড়ীতে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • / 438

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে হত্যাচেষ্টা মামলায় জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাহিদুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাত আটটার দিকে শহরের ১ নং বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, ছাত্রলীগের অভ্যন্তরীণ  কোন্দলের জের ধরে ২০১৭ সালে জিসান নামে ছাত্রলীগের এক নেতার উপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় নাহিদুল আলম রাজুসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়।

রাজবাড়ী ডিবি ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। সে জিসানকে হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি। ২০০৬ সালের ডিসেম্বর মাসে রাজবাড়ী সরকারি কলেজের তৎকালীন ভিপি নাসির হত্যা মামলারও আসামি ছিল রাজু। মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০