Dhaka ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : প্রধানমন্ত্রী চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে ধন্যবাদ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে : মির্জা ফখরুল ভেনেজুয়েলায় ভূমিকম্প : মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী শেষ মুহূর্তের গোল বাতিলে ড্র মিসর-ইরান ম্যাচ, নকআউটে সালাহর দল নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র

রাজবাড়ীতে ৫৭টি পাঁচশ টাকার জাল নোটসহ তরুণী আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / 605

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর বাজার থেকে মঙ্গলবার বিকেলে ৫৭টি পাঁচশ টাকার জাল নোটসহ ফাতেমা আক্তার নামে এক তরুণীকে আটক করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, ফাতেমা নামের ওই তরুণী আলীপুর বাজারে ২৮ হাজার পাঁচশ টাকা বিকাশ করতে যায়। তরুণী দোকানীকে টাকাগুলো দেয়ার পর সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিক বাজার কমিটির নেতাদের জানান। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তরুণীকে আটক করে থানায় নিয়ে যান।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার সাথে জড়িত ফাতেমা ছাড়াও আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে কল্যাণপুর গ্রামের সুরুজের স্ত্রী সানজিদা ও গৌরিপুরের মকবুল হোসেনের ছেলে ইমরানের নাম জানা গেছে। আর কেউ জড়িত কীনা তারও তদন্ত চলছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৫৭টি পাঁচশ টাকার জাল নোটসহ তরুণী আটক

প্রকাশের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০