Dhaka ০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার: আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা দেশের স্বার্থে বিএনপি আপসহীন : রাশেদ খান বাধ্যতামূলক হচ্ছে ছবিসহ এনআইডি নবায়ন, ফি কত টাকা? বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ঐচ্ছিক অনুদানের তালিকায় দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

গর্জে ওঠো রুখে দাঁড়াও

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / 528

জনতার আদালত অনলাইন : দেশের বিভিন্ন স্থানে একের পর  এক নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ঘটেই চলেছে। এসব ঘটনার প্রতিবাদে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।

রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক সবিতা চন্দ, সায়লা তাবাচ্ছুম নেওয়াজ, বাংলাদেশ জাসদের সভাপতি স্বপন কুমার দাস, সাংস্কৃতিক সংগঠক ফকির শাহাদত হোসেন, স্কুল শিক্ষক ও রাজনীতিক ধীরেন্দ্র নাথ, নির্যাতন ও নিপীড়ন বিরোধী আন্দোলনের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গর্জে ওঠো রুখে দাঁড়াও

প্রকাশের সময় : ০৮:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০