রাজবাড়ীতে বানভাসি মানুষ এখন দিশেহারা
- প্রকাশের সময় : ০৮:৩২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / 643
জনতার আদালত অনলাইন ॥ প্রতিদিনই পানি বৃদ্ধির কারণে রাজবাড়ী জেলার বানভাসি মানুষ এখন দিশেহারা। জেলার চার উপজেলার ১৩ ইউনিয়নের ৬৫ হাজার মানুষ এখন পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের সূত্রমতে, গত ২৪ ঘণ্টায় সদর উপজেলার মহেন্দ্রপুর পয়েন্টে তিন সে.মি বেড়ে বিপদসীমার ৫০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাংশার সেনগ্রাম পয়েন্টে পাঁচ সে.মি বেড়ে প্রবাহিত হচ্ছে ৯৫ সে.মি উপর দিয়ে এবং দৌলতদিয়া পয়েন্টে এক সে.মি বেড়ে বিপদসীম্রা ১১৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন পানি বৃদ্ধির ফলে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে ক্ষেতের ফসল। টিউবয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকটও তীব্র হয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় বিষধর সাপের আনাগোনাও বেড়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের অনেকেই এখনও ত্রাণ সহায়তা পাননি বলে জানা গেছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে ত্রাণ সহায়তার আওতায় আনা হবে।


























