Dhaka ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক ধামইরহাটে শতবর্ষী বৃদ্ধের জমি নিয়ে প্রতারণার অভিযোগ, টাকা না দিয়ে হত্যার হুমকি ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল সোহমকে হরলিক্স খেতে অনুরোধ নারী ভক্তের, নেপথ্যে সেই বিখ্যাত সংলাপ কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে কৃষ্ণচূড়ার আগুনঝরা রূপে মুগ্ধ দর্শনার্থীরা সৌদি আরবে পৌঁছেছেন ৩৪৫৫০ জন হজযাত্রী গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

করোনা আক্রান্ত হয়েই মারা যান গোয়ালন্দ আইডিয়াল স্কুলের  শিক্ষক রিয়াজুল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • / 465

জনতার আদালত অনলাইন : গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম (৫৩) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা যান। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ।
এর আগে গত শুক্রবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে করোনা উপসর্গ নিয়ে তিনি মারা যান। এরপর পরীক্ষার জন্য তার শরীরের নমুনা সংগ্রহ করে ওইদিন রাতেই গোয়ালন্দ পৌর কবরস্থানে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, ইতিমধ্যে নিহত স্কুল শিক্ষক রিয়াজুল ইসলামের পরিবারের সদস্যদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া তাদেরকে হোম কোয়ারেন্টাইনের থাকার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষক রিয়াজুল ইসলামের ভগ্নিপতি গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম জানান, তিনি বিভিন্ন জটিল রোগের পাশাপাশি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুর সময় তিনি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে পরিবার ও তার সংস্পর্শে আসা এবং দাফনে অংশ নেয়া সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

করোনা আক্রান্ত হয়েই মারা যান গোয়ালন্দ আইডিয়াল স্কুলের  শিক্ষক রিয়াজুল

প্রকাশের সময় : ০১:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০