Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একসঙ্গে ১৫ অধিদফতর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : পরিকল্পনা প্রতিমন্ত্রী বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী সাগর-রুনি হত্যার তদন্তে আরও সময় লাগার কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ চোরাকারবারি আটক ধামইরহাটে শতবর্ষী বৃদ্ধের জমি নিয়ে প্রতারণার অভিযোগ, টাকা না দিয়ে হত্যার হুমকি ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল সোহমকে হরলিক্স খেতে অনুরোধ নারী ভক্তের, নেপথ্যে সেই বিখ্যাত সংলাপ কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে কৃষ্ণচূড়ার আগুনঝরা রূপে মুগ্ধ দর্শনার্থীরা

পদ্মায় ধরা দুই কাতলা মাছ বিক্রি ৮৬ হাজার টাকায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 16

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়েছে বড় আকৃতির দুটি কাতলা মাছ, যা বিক্রি হয়েছে মোট ৮৬ হাজার ৭০০ টাকায়।

শনিবার ভোরে জেলে জামাল প্রামাণিক ও বাবু সরদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে সেগুলো বিক্রির জন্য দৌলতদিয়া মৎস্য আড়তে নেওয়া হয় এবং উন্মুক্ত নিলামে তোলা হয়।

আড়তে ওজন করে দেখা যায়, একটি মাছের ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম। মাছটি কেজিপ্রতি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৫৩ হাজার ৫৫০ টাকায় কিনে নেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

একই এলাকায় ধরা অপর মাছটির ওজন ছিল ১৭ কেজি। এটি কেজিপ্রতি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ২৮ হাজার ৯০০ টাকায় একই ব্যবসায়ী ক্রয় করেন।

দৌলতদিয়া চাঁদনি অ্যান্ড মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা জানান, পদ্মার কাতলা মাছের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। পরে তিনি মাছ দুটি ঢাকার এক শিল্পপতির কাছে মোট ৮৬ হাজার ৭০০ টাকায় বিক্রি করেছেন।

স্থানীয়দের মতে, পদ্মা-যমুনার মোহনায় এ ধরনের বড় আকৃতির মাছ ধরা পড়া বিরল হলেও মাঝে মাঝে এমন ঘটনা ঘটে, যা জেলেদের জন্য আনন্দের খবর বয়ে আনে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পদ্মায় ধরা দুই কাতলা মাছ বিক্রি ৮৬ হাজার টাকায়

প্রকাশের সময় : ০৯:৫২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬