Dhaka ০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন ভোটার নিবন্ধনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন বৈশ্বিক জ্বালানি সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার : পেন্টাগন কালীগঞ্জে গণশুনানি অনুষ্ঠিত সংবিধান সংশোধনে ১৭ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের

রাজবাড়ীতে জুতা ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
  • / 541

জনতার আদালত অনলাইন ॥ লকডাউনের মধ্যে দোকানের ভেতরে ক্রেতা রেখে জুতা বিক্রির দায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের নিউ আরেফিন সু হাউসের মালিক আশরাফ আলীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতে লকডাউন চলছে। এসময়ে রাজবাড়ী বাজারের খাদ্য সামগ্রী ও ওষুধের দোকান ব্যতীত সকল ধরনের দোকান বন্ধের নির্দেশনা দেয়া আছে। কিন্তু কিছু ব্যবসায়ী লকডাউন না মেনে দোকান খোলা রাখছে। নিউ আরিফিন সু হাউজজের ভেতরে ক্রেতা রেখে জুতা বিক্রির দায়ে দোকান মালিক আশরাফ আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জুতা ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০