Dhaka ০৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১১ ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

কালুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা 

আশিক হাসান, কালুখালী 
  • প্রকাশের সময় : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / 159

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের  স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত  হয়েছে। বুধবার কালুখালী  উপজেলার  অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত  হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার বাসস্ট্যান্ডে পুলিশের গুলিতে নিহত কালুখালী উপজেলার রতনদিয়া গ্ৰামের শহীদ কোরবান শেখের পরিবারের পক্ষ থেকে তার কন্যা মিতা আক্তার মিতু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত উপজেলার শিক্ষার্থী রাকিবুল ইসলাম তুহিন, মোঃ রবিউল ইসলাম ও মোঃ জাকির হোসেন জুলাই- আগস্টের ভয়াবহতা সম্পর্কে স্মৃতিচারণ করেন।

কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে  কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, রাজবাড়ী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মীর মাহমুদ সুজন, মোঃ ওবায়দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, রাকিবুল হাসানসহ উপজেলার সকলদপ্তরের  কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা দোয়া মোনাজাত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা 

প্রকাশের সময় : ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪