Dhaka ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি রাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী নওগাঁয় ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের তিন ছিনতাইকারী গ্রেপ্তার কালুখালীর মদাপুরে আইডিয়াল ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রীর জামিন বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা সহজ করার অনুরোধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / 159

দুবাইয়ে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।

গতকাল বুধবার দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের (জিডিআরএফএ) ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারীর সঙ্গে সাক্ষাৎ করে এ অনু‌রোধ জানান তিনি।

জিডিআরএফএ’র ডিরেক্টর জেনারেল তার দপ্তরে নবনিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামানকে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনের সময়ে দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ডিরেক্টর জেনারেল এবং কনসাল জেনারেল দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ এবং অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজ করাসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

এ সময় দুবাই ও আমিরাতের অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল বাংলাদেশিদের প্রশংসা করেন। বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশেনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুবাইয়ে বাংলাদেশিদের ভিসা সহজ করার অনুরোধ

প্রকাশের সময় : ০৪:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪