Dhaka ১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বানান ভুল, চিড়িয়াখানার কিউরেটরকে বদলি আদ-দ্বীন হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ প্রায় ছয় লাখ কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে গেছে: গণপূর্ত মন্ত্রী বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন! এনসিপি নেতাকে জুতা পেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

কাপড় থেকে কলমের কালির দাগ তোলার উপায়

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / 613

জনতার আদালত অনলাইন ।। কাপড়ে কলমের কালির দাগ পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। অনেকেই প্রায় এই সম্যসার সম্মুখীন হয়ে থাকে। কাপড়ে একবার কলমের দাগ লাগলে সেটা ১০০ ভাগ দূর করে ফেলা কিন্ত বেশ কষ্টের। সঠিকভাবে ব্যবহার করতে না পারলে কালির দাগ স্থায়ী হয়ে যায়। তখন কাপড় ফেলে দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। আসুন জেনে নেই কাপড় থেকে কালির দাগ তুলে ফেলার কিছু কার্যকরী উপায়। ১। কালির দাগ লাগলে সেটা ভূলেও ঘষবেন না। এতে দাগ আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যেস্থানে কালির দাগ লেগেছে সেখানে সাদা টুথপেষ্ট লাগিয়ে রাখুন। ১০/ ১৫ মিনিট পর শুকিয়ে গেলে সেটি ধুয়ে ফেলুন। ধোয়ার সময় ব্রাশ দিয়ে আলতভাবে ঘষুন। দেখবেন দাগ অনেকটাই হালকা হয়ে গেছে। ২। কালি লাগা অংশটুকু কাঁচা দুধে ভিজিয়ে রাখতে পারনে। কিছুক্ষণ পর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। আস্তে আস্তে কালির দাগ হালকা হয়ে যাবে। ৩। গ্লিসারিন সামান্য গরম করে কালির দাগের ওপর কয়েক বার ঘষুন। এরপর ভাল করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। যদি সম্ভব হয় কয়েক ফোঁটা অ্যামোনিয়া যোগ করতে পারেন গ্লিসারিনের সাথে। ৪। নেলপলিশ উঠানোর জন্য যে রিমুভার ব্যবহার করা হয় অনেক সময় সেটি ব্যবহারে কালির দাগ দূর করা সম্ভব। ৫। এলকোহল অনেক ভাল দাগ দূরীকরণ উপাদান। কালির দাগ লাগা স্থানটি এলকোহল দিয়ে ভিজিয়ে রাখুন। এরপর স্বাভাবিক নিয়মে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। ৬। সবচেয়ে মজার ব্যাপার হল চুল সুন্দর করার কাজে ব্যবহৃত হেয়ার স্প্রে ও কালির দাগ দূর করে থাকে। কালির দাগের ওপর হেয়ার স্প্রে দিয়ে কয়েকবার স্প্রে করুন। তারপর শুকানোর পর ধুয়ে ফেলুন। ৭। গরম পানির মধ্যে ১/২ চা চামচ ডিটারজেন্ট, ১ টেবিল চাচমচ হোয়াইট ভিনেগার দিয়ে কালির দাগ লাগা কাপড়টি ভিজিয়ে রাখুন। প্রায় ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর ধুয়ে ফেলুন। ৮। লেবুর রস অনেক সময় কালির দাগ উঠাতে ব্যবহৃত হয়ে থাকে। কালির দাগ লাগা স্থানটিতে লেবুর দিয়ে ভাল করে কিছক্ষন ঘষুন। তারপর ধুয়ে ফেলুন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাপড় থেকে কলমের কালির দাগ তোলার উপায়

প্রকাশের সময় : ০৫:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০