Dhaka ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫

রাজবাড়ীতে অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • / 490

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার সীমান্ত এলাকা পাইকাড়া মোড় নামক স্থানে সোমবার দুপুরে অটোরিক্সা চাপায় তালহা(৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পাংশা পৌর এলাকার নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, পাইকাড়া মোড় এলাকায় তালহা পরিবারের অন্য সদস্যদের সাথে দাঁড়িয়েছিল। ওই সময় দ্রুতগামী একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালুখালী থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলেন। দুর্ঘটনাস্থলটি পাংশা থানার আওতায়।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, বিষয়টি তিনি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯