Dhaka ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে ‘আত্মহত্যা’ অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

রাজবাড়ীতে শৈত্য প্রবাহে প্রচন্ড শীত ॥ দেখা মেলেনি সূর্যের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
  • / 1105

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে শনিবার সারাদিনেও মেলেনি সূর্যের দেখা। শৈত্য প্রবাহের হিমেল হাওয়ায় কনকনে শীতে মানুষের জনজীবন অনেকটাই বিপর্যস্ত।
গত কয়েকদিন ধরে রাজবাড়ীর উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যে কারণে বেড়েছে শীতের তীব্রতা। দিনে তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও শীতের তীব্রতা থেকেই যায়। রাতে তাপমাত্রা কম থাকায় বাড়ে শীতের তীব্রতা। প্রচন্ড শীতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীতের কারণে কাজে যেতে পারছে না তারা। রাস্তার পাশে খুদে ব্যবসায়ীরাও বেচাকেনা করতে গিয়ে শীতে কাঁপছেন। হতদরিদ্র ছিন্নমূল মানুষেরা কোনোমতে মোটা কাপড় গায়ে পেঁচিয়ে জীবনযাপন করছে।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান জানান, সরকারিভাবে এবার প্রচুর কম্বল এসেছে। এ পর্যন্ত ২০ হাজার কম্বল দেয়া হয়েছে। জেলার পাঁচ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে এসব কম্বল দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শৈত্য প্রবাহে প্রচন্ড শীত ॥ দেখা মেলেনি সূর্যের

প্রকাশের সময় : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯