বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘বন্ধু, তুমি খেলে যাও, আমি এখানেই থামছি’ বলাকা ক্লিনিকে যমজ নবজাতকের একটি শিশু নিখোঁজের অভিযোগ, তদন্তে মিলল না প্রমাণ ডিসেম্বরে আসছে ‘পঞ্চায়েতে’র পঞ্চম সিজন জাককানইবিতে ওবিই কারিকুলামবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট

রাজবাড়ীতে গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
  • / 752

জনতার আদালত অনলাইন ॥ বাঙালি জাতির ইতিহাসে ১৪ ডিসেম্বর একটি বেদনাঘন দিন। একাত্তরে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি ঘাতকরা বাঙালিকে মেধাশূন্য করতে চেয়েছিল। এ জন্য তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিকদের বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। গতকাল শুক্রবার ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। এ দিন বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে বাঙালি জাতি। রাজবাড়ীতেও নানা আয়োজনে পালিত হয়েছে দিনটি। সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী লোকোসেড বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক বাকীহাদ হোসেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ফজলুল করিম, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

প্রকাশের সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯