Dhaka ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার নওগাঁর পোরশায় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক দুই যুবক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলি, ৫৫ বছর পর শরীর থেকে অপসারণ শনিবার ছুটি ভেবে কেন্দ্রে দেরিতে, পরীক্ষা দিতে পারলেন না শিক্ষার্থী ব্রাজিল-নরওয়ে ম্যাচের দায়িত্বে ‘৮ কার্ড দেখানো’ রেফারি নিজ সন্তানকে মুখ চেপে-অ্যাসিড খাইয়ে মারে বাবা-মা, প্রচার করে ‘আত্মহত্যা’ অভিনেত্রী শাওন-মাহিসহ তিন নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনাকে কি সত্যিই বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল? মদ্যপান করে স্কুলে মাতলামি : প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত

রাজবাড়ীতে ৭০ হাজার ইউএস ডলারসহ আটক ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • / 594

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার রাতে রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকা থেকে ৭০ হাজার ছয়শ ইউএস ডলারসহ দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হলো টাংগাইল জেলার কাজীবাড়ী গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে পারভেজ মিয়া ও মানিকগঞ্জ জেলার খলিলাবাদ গ্রামের কাদের আলীর ছেলে শওকত আলী।
শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংএ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর উপজেলার বাগমারা এলাকায় চেকপোস্ট বসিয়ে কুষ্টিয়া থেকে দৌলতদিয়াগামী পদ্মা গড়াই পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে বাসযাত্রী পারভেজ ও শওকতকে আটক করে তাদের কাছে থাকা ৭০ হাজার ছয়শ ইউএস ডলার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, তারা মূলত বাহক। ডলারগুলোকে আসলই মনে হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে মালিকদের ঠিকানা বের করার চেষ্টা চলছে। এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৭০ হাজার ইউএস ডলারসহ আটক ২

প্রকাশের সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯