Dhaka ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী খুলনায় ভাড়া বাসা থেকে নানী ও দুই নাতির মরদেহ উদ্ধার

লবণের দাম বৃদ্ধির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রাজবাড়ীর জেলা প্রশাসকের

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • / 1141

জনতার আদালত অনলাইন ॥
লবণের দাম বৃদ্ধির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক।
জানা গেছে, গত কয়েকদিনে পেঁয়াজের দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে। একটি দুষ্টচক্র দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এমন গুজব রটাচ্ছে যে, এবার লবণের দাম বাড়বে। যার রেশ রাজবাড়ীও চলে এসেছে। মঙ্গলবার দুপুর নাগাদ গুজবের ডালপালা গজিয়ে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। মানুষ গুজবে বিভ্রান্ত হয়ে লবণ কিনতে মুদি দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়ে।
কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা গেছে, লবণের দাম বৃদ্ধির গুজবে লবণ কিনতে ক্রেতারা ভিড় করছেন। তবে এখনও লবণের দাম স্বাভাবিক রয়েছে। এক টাকাও বাড়েনি লবণের দাম। কারা কীভাবে এ গুজব রটিয়েছে তা এ রহস্য।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বিষয়টি আমরা শুনেছি। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ডেকে তাদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করেছি। দেশে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত আছে। কোনো ঘাটতি নেই। সুতরাং লবণের দাম বাড়ারও কোনো কারণ নেই। একটি দুষ্টচক্র এসব গুজব ছড়াচ্ছে। আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যদি কোনোভাবে কেউ লবণের দাম বাড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গুজব রটনাকারীদের খুঁজে বের করে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লবণের দাম বৃদ্ধির গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান রাজবাড়ীর জেলা প্রশাসকের

প্রকাশের সময় : ০৭:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯