বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মাইক্রোসফট থেকে এনএসএ: এক সপ্তাহে প্রযুক্তি–দুনিয়ায় কেন একের পর এক বিভ্রাট ওয়ানডেতে এমন দুর্দিন আগে দেখেনি অস্ট্রেলিয়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড ‘পুরো দলই জানত, আমি বল টেম্পারিং করছি’: আট বছর পর মুখ খুললেন ক্যামেরন ব্যানক্রফট সংসদ অধিবেশন শেষে এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বিজয়ের ঝড়ো ইনিংস, পাঁচ মৌসুম পর জাতীয় লিগে চ্যাম্পিয়ন খুলনা জাবি ছাত্রদল নেতা আল ইমরানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ‘মানুষের মন আবারও জয় করতে চাই’, রেকর্ড গড়ে এমিলিয়ানোর প্রত্যয়

বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার বীমাকর্মী

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
  • / 631

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের জননী এক বীমা কর্মী। এ ঘটনায় ওই বীমা কর্মী বাদী হয়ে সোমবার তিনজনের নাম উল্লেখসহ ছয়জনের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলো সাদ্দাম, মারুফ ও কামরুল। এদের বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
মামলায় বাদী অভিযোগ করেন, তিনি একটি ইন্স্যুরেন্স কোম্পানীতে চাকরী করেন। বর্তমানে তার দুই সন্তান নিয়ে চাচার বাড়িতে বসবাস করেন। গত ১৬ নভেম্বর শনিবার রাত সাড়ে নয়টার দিকে কর্মস্থল থেকে একটি যানবাহনে বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে নেমে পায়ে হেঁটে চাচার বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌছালে সাদ্দাম, মারুফ, কামরুলসহ ছয়জন তাকে ঘিরে ধরে। সাদ্দাম তাকে জাপটে ধরলে তিনি চিৎকার দেন। এসময় তার মুখে গামছা গুজে দিয়ে তাকে জোরপূর্বক একটি অটোরিক্সায় তুলে দূরবর্তী খোলা মাঠে নিয়ে যায়। খোলামাঠের মাঝখানে একটি স্যালোমেশিনের ঘরে নিয়ে প্রথমে তিনজন তার হাত পা ধরে রাখে সাদ্দাম ধর্ষণ করে। এরপর পর্যায়ক্রমে সব আসামি তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তার ভ্যানিটি ব্যাগে থাকা ২০ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায় আসামিরা। পরে আসামিরা ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে একটি রিক্সায় তুলে বাড়ি পাঠিয়ে দেয়।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে গণধর্ষণের শিকার বীমাকর্মী

প্রকাশের সময় : ০৯:২৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯