মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এক্সে ভুয়া একাউন্ট খুলে সতীর্থদের স্লেজিং করতেন খাজা, ধরা পড়েন বান্ধবীর কাছে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বর বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স ‘রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান’ ভারত–পাকিস্তানের হাত মিলিয়ে দেওয়া এমসিসির পক্ষে ‘সম্ভব না’ শেখ হাসিনার উড়োজাহাজ চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর অভিনেতা সোহেল খান আর নেই শিরোপা কেড়ে নিলেও ম্যান সিটির প্রতি ভালোবাসা বদলাবে না ডি ব্রুইনার অনলাইনে জিটিএ ৬ গেমের ভুয়া পিসি সংস্করণ, ডাউনলোড করলেই বিপদ সন্ত্রাসীদের বিষয়ে কঠোর অবস্থানে দেশের মানুষ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

র‌্যাবের হাতে অটোরিক্সা চোর চক্রের সদস্য ২ সহোদর আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • / 516

জনতার আদালত অনলাইন ॥ র‌্যাব-৮,ফরিদপুর ক্যাম্পের একটি দল অটোরিক্সা চোর চক্রের সদস্য দুই সহোদরক রোববার সন্ধ্যায় আটক করেছে। আটককৃতরা হলো ফরিদপুরের কোতোয়ালি শাতার কোমরপুর গ্রামের আছের উদ্দিন মন্ডলের ছেলে মোঃ শাহিন মন্ডল(৪০) ও মোঃ শামীম মন্ডল।
র‌্যাব সূত্র জানায়, অনেক ভুক্তভোগী মোটর সাইকেল,অটোরিক্সা, ইজিবাইক চুরি সম্পর্কিত বেশ কয়েকটি অভিযোগ দায়ের করে। এসব অভিযোগের প্রেক্ষিতে মোটর সাইকেল ও ইজিবাইক চোর চক্রের সন্ধানে নামে র‌্যাব-০৮। এর মধ্যে ফরিদপুর শহরে রঘুনন্দনপুর গ্রামস্থ মোঃ আবুল হাশেম গাজীর অটোরিক্সা চুরি হওয়ার বিষয় ফরিদপুর র‌্যাব ক্যাম্পকে অবহিত করলে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর আব্দুল হামিদ মোল্লা বাড়ির সড়কে ‘‘জনৈক আছির উদ্দিন মন্ডলের বসত বাড়ী হতে চোরাইকৃত ব্যাটারী চালিত অটোরিক্সার বিভিন্ন পার্টস (যন্ত্রাংশ) সহ দুই ভাইকে আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সংঘবদ্ধ চোরাই চক্রের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন অটোরিক্সা চুরি করে পার্টস খুলে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ফরিদপুর সহ আশেপাশের জেলায় বিভিন্ন লোকজনের কাছে কম দামে বিক্রি করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। প্রেস বিজ্ঞপ্তি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

র‌্যাবের হাতে অটোরিক্সা চোর চক্রের সদস্য ২ সহোদর আটক

প্রকাশের সময় : ০৭:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯