Dhaka ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

পাংশায় ডোবায় ভেসে উঠলো নবজাতকের মৃতদেহ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯
  • / 665

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা রেল স্টেশনের পাশে একটি ডোবা থেকে সোমবার সকালে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পাংশা রেল স্টেশনের পূর্ব রেল লাইনের পাশে একটি ডোবায় নবজাতকের লাশ ভেসে ওঠে। লাশটি পলিথিন দিয়ে মোড়ানো ছিল। স্থানীয় লোকজন বিষয়টি পাংশা রেল স্টেশন মাস্টারকে অবগত করলে তিনি রাজবাড়ী জিআরপি থানাকে খবর দেন।
রাজবাড়ী জিআরপি থানার ওসি আকবর হোসেন জানান, লাশটি রেল লাইনের পাশে থাকলেও সেটি লাইন থেকে ১০ ফুটের বেশি দূরত্বে ছিল। তাই সেটি পাংশা থানার উদ্ধারের কথা।
পাংশা থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকের ধর্ম বর্ণ জাত কোনো কিছুই শনাক্ত করা সম্ভব হয়নি। এজন্য আঞ্জুমান মফিদুলের মাধ্যমে তাকে দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে। এব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নবজাতককে হত্যা করে ফেলা হয়েছে না জীবীত অবস্থায় ফেলা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ডোবায় ভেসে উঠলো নবজাতকের মৃতদেহ

প্রকাশের সময় : ০৯:২৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯