Dhaka ০৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বালিয়াকান্দিতে সাপের কামড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮
  • / 1343

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামে সাপের কামড়ে লিটন কুমার মন্ডল (২২) নামে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে। ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র ছিল সে। রোববার রাতে এ ঘটনা ঘটে।
জঙ্গল ইউপি সদস্য মনোজিৎ কুমার বালা জানান, রোববার সন্ধ্যার দিকে লিটন মন্ডল বাড়ির পাশে পুকুর থেকে গোসল করে বাড়ি ফেরার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। ওই সময় পরিবারের লোকেরা ওঝা ডেকে ঝারফুঁক করায়। কিন্তু অবস্থা এতে ক্রমাগত খারাপ হতে থাকে। রাত সাড়ে ১১টার দিকে অবস্থা আরও খারাপ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে নেয়ার পথেই মারা যায় লিটন।
তার মতে, ওঝা ডেকে ঝারফুঁক না করিয়ে আগেই হাসপাতালে নেয়া হলে লিটন হয়তো বেঁচে যেত। লিটনের অকাল মৃত্যুতে এলাকায় শাকের ছায়া নেমে এসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে সাপের কামড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ অক্টোবর ২০১৮