Dhaka ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ ও সচেতনতামূলক সভা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮
  • / 689

জনতার আদালত অনলাইন ॥ ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণে নিষিদ্ধ সময়ে বিরত থাকা জেলেদেরকে রাজবাড়ীতে খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন ও সচেতনতামূলক সভা রোববার সকালে সদর উপজেলার গোদারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মৎস্য অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যড. এমএ খালেক, জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান প্রমুখ।
বক্তারা ইলিশ প্রজনন মৌসুমে নদীতে মাছ না ধরতে জেলেদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মা ইলিশ ধরলে প্রকারান্তরে জেলেরাই ক্ষতিগ্রস্ত হবে। কারণ, একটি ইলিশ মাছ থেকে অনেকগুলো ইলিশ মাছ জন্ম নেবে। তখন ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠবে জালে।
জেলা মৎস্য কর্মকর্তা মজিনুর রহমান জানান, ইলিশ প্রজনন মৌসুমে জেলার চার হাজার ছয়শ ৪০ জেলেকে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল সহায়তা দেয়া হবে। রোববার সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চারশ ৭১ জন, বরাট ইউনিয়নের আড়াইশ জন এবং চন্দনী ইউনিয়নের পাঁচশ ছয় জন জেলেকে ২০ কেজি করে বিশেষ ভিজিএফ চাল দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ ও সচেতনতামূলক সভা

প্রকাশের সময় : ০৮:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮