Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফিকে বৈধ করার কথা ভাবছে ইউক্রেন জাবিতে মাঠ সংস্কারের কাজ শেষের আগেই টাকা উত্তোলনের অভিযোগ আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না: সারজিস অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তার পদত্যাগ ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, কালুখালীর প্রশাসনিক কর্মকর্তা বদলি কাজে-কর্মে স্মরণীয় ইউএনও মুস্তাফিজুর, বিদায়ে আবেগঘন পরিবেশ কালীগঞ্জে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, জরিমানা ১ লাখ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টার উদ্বোধন এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে

পাংশায় ইউপি সদস্যের বস্তাবন্দী লাশ উদ্ধার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮
  • / 636

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রাম থেকে রোববার সকালে মো. আব্দুল মাজেদ মন্ডল (৫০) নামে এক ইউপি সদস্যের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য। তার বাবার নাম ছোরাপ আলী। খোকসা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক এবং জয়ন্তী হাজড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
জয়ন্তীহাজড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে মাজেদ মন্ডল বাড়ি থেকে বের হন স্থানীয় ভবানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে। তারপর থেকে সে নিখোঁজ ছিল। রাত নয়টার দিকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। সারা রাতেও তিনি বাড়ি ফেরেননি। তার সাথে কারও কোনো শত্রুতা ছিল বলে জানা নেই তার।
পাংশা থানার ওসি আহসান উল্লাহ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িতদের ধরতে ইতিমধ্যেই মাঠে নেমেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ইউপি সদস্যের বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:০১:২০ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮