বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চারশ ছাড়াল প্রাণহানি বদলগাছীতে ভি-ডব্লিউবির ১,৯০০ কেজি চাল জব্দ, বঞ্চিত ৬৬ নারী আফ্রিকার সম্পদে নজর রাশিয়ার, শাসকদের সুরক্ষায় ব্যস্ত পুতিন এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের মেয়েদের স্বর্ণজয় বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন নিয়ামতপুর দলিল লেখক সমিতির সভাপতি আবু সাঈদ, সম্পাদক দ্বিজেন্দ্রনাথ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঝিনাইদহে শ্রদ্ধা জাবিতে আনন্দশালার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‘আপাতত থেমে গেলাম, বারবার পোস্ট ও আলোচনা সময় এবং সম্মান—দুটোই নষ্ট করে’

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : ০৪:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 8

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএর আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন ও বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

প্রকাশের সময় : ০৪:২০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬