Dhaka ০৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

বালিয়াকান্দিতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • / 775

স্টাফ রিপোর্টার ॥ নবম শ্রেণির এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক স্থাপনের পর বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কথিত প্রেমিক রোমান মন্ডল (১৯) সহ তিনজনের বিরুদ্ধে রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী হয়ে বুধবার রাতে মামলাটি দায়ের করে। পুলিশ রহিমা বেগম নামের এক নারীকে গ্রেফতার করেছে। প্রধান আসামি রোমান বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের বাদশা মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া আসার সূত্রে রোমানের সাথে পরিচয়ের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক হয় ওই ছাত্রীর। গত ২১ আগস্ট সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রোমান তাকে ফুঁসলিয়ে  রহিমা বেগমের বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এতে ওই ছাত্রী অন্তসত্ত্বা হয়ে পড়লে রোমান তাকে গর্ভপাত করাতে বাধ্য করে। সম্প্রতি ওই ছাত্রী রোমানকে বিয়ের কথা বললে সে এড়িয়ে যায়।
বালিয়াকান্দি থানার ওসি হাসিনা বেগম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ধর্ষণে সহযোগিতার অপরাধে পুলিশ রহিমাকে গ্রেফতার করেছে। মামলার অপর দুই আসামি রোমান ও উজ্জলকে গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটি অসুস্থ থাকায় বৃহস্পতিবার মেডিকেল পরীক্ষা সম্ভব হয়নি। সুস্থ হলেই তার মেডিকেল পরীক্ষা করানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৬:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭