রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে ‘তোকে ঢাকা শহরের যেখানেই পাব, গুলি করব’—কায়সারের ধাওয়ায় প্রাণভয় ছোট মুন্নার রিয়ালের হারে লাল কার্ড বেলিংহামের, ১০৫ বছরে দ্বিতীয় জয় আলাভেসের টেন্ডুলকার, ইনজামাম, আফ্রিদি থেকে ডু প্লেসি: বল টেম্পারিংয়ে কী শাস্তি হয়েছিল তাঁদের টাকার জন্যই বার্সেলোনা ছেড়েছিলেন রোনালদো সূর্যবংশী আগুন, একেবারে আগুন: পাকিস্তানের সাবেক ওপেনার ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ

এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৮:০০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 2
এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে
📌 এক নজরে মূল তথ্য:

  • অনলাইনে আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
  • শীর্ষস্থানীয় কম্পিউটারবিজ্ঞানী স্কট অ্যারনসন এক ব্লগ বার্তায় লিখেছেন, ‘আমি কার্যত নিশ্চিত।

মামুন হোসেন, টেক ডেস্ক — অনলাইনে আদান-প্রদান করা তথ্যের নিরাপত্তায় গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর তাই ব্যবহারকারীদের নিরাপত্তায় নিজেদের মেসেজিং অ্যাপ ও ই-মেইল সেবায় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর দাবি, এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তা বা তথ্য পাঠালে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ তা জানতে পারেন না। ফলে তথ্য নিরাপদ থাকে। কিন্তু এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তি অকার্যকর হয়ে গেছে বলে গুঞ্জন রটেছে। সম্প্রতি বেশ কয়েকজন কম্পিউটারবিজ্ঞানী ও এআই–বিশেষজ্ঞ এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

বাজারের সমীকরণ ও প্রতিযোগিতা

শীর্ষস্থানীয় কম্পিউটারবিজ্ঞানী স্কট অ্যারনসন এক ব্লগ বার্তায় লিখেছেন, ‘আমি কার্যত নিশ্চিত। এআই প্রতিষ্ঠান এমন বিস্ফোরক তথ্য লুকিয়ে রাখছে, যা বর্তমানে প্রচলিত ক্রিপ্টোসিস্টেম ভেঙে দেবে। এই উদ্বেগ এতটাই ব্যাপক ও জোরালো হয়ে উঠেছে যে বিশ্বের অনেক ক্ষমতাধর ব্যক্তিকেও এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে।’কম্পিউটারবিজ্ঞানী ও এআই–বিশেষজ্ঞদের ধারণা, ‘ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো এমন শক্তিশালী কিছু আবিষ্কার করে থাকতে পারে, যা এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তাকে দুর্বল করে দিতে পারে। এনক্রিপশন প্রযুক্তি অকার্যকর হয়ে গেলে কেবল আমাদের ব্যক্তিগত কথোপকথনই হুমকির মুখে পড়বে না, অনলাইনে ব্যাংকিং লেনদেন থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিগত তথ্যও চরম ঝুঁকিতে পড়বে।’

নিরাপত্তাবিশেষজ্ঞদের তথ্যমতে, ‘এনক্রিপশন প্রযুক্তির নিরাপত্তা ভেঙে ফেলা সম্ভব হলে তাত্ত্বিকভাবে তথ্য আদান-প্রদানের সময় আমাদের সমস্ত ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। ফলে আধুনিক এনক্রিপশনের ওপর আসা যেকোনো হুমকি পুরো ইন্টারনেট পরিচালনার পদ্ধতির জন্যই এক বড় বিপদ।’

বিপদের গুঞ্জন মূলত আরএসএ নামের একটি প্রযুক্তিকে কেন্দ্র করে ছড়াচ্ছে। এনক্রিপশন প্রক্রিয়ায় এই টুল ব্যবহৃত হয়। এটি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার ব্যবহার করে বার্তাগুলোকে এমনভাবে এলোমেলো বা সাংকেতিক করে তোলে, যা অনুমান করা কার্যত অসম্ভব। তবে কারও কাছে ওই মৌলিক সংখ্যাগুলো থাকলে তা সমাধান করা অত্যন্ত সহজ হয়ে যাবে।সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এআইয়ের কারণে এনক্রিপশন প্রযুক্তির নিরপত্তা কি অকার্যকর হয়ে যাচ্ছে

প্রকাশের সময় : ০৮:০০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬