শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের মুশফিকের রঙচটা ক্যাপ মূল্যস্ফীতি কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামানোর লক্ষ্য সরকারের : অর্থমন্ত্রী বাবার উদ্‌যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও ব্রাজিলকে কেন বিশ্বকাপ জিততে দেখছেন না রোনালদো? জলঢাকায় শিক্ষার্থীদের মাঝে ৭৫০ বৃক্ষচারা বিতরণ বোচাগঞ্জে প্রমিলা ফুটবল ম্যাচে ৫-০ গোলে জয়ী মহেশপুরের আশার আলো টেস্টে বাংলাদেশের রেকর্ডের রাজা মুশফিক, বিদায়ের আগে যত কীর্তি

সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 8
সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের
📌 এক নজরে মূল তথ্য:

  • আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম।
  • সাম্প্রতিক সময়ে মুশফিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আগামী বছরের ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালের সংবাদ সম্মেলনে এই ঘোষণা আসার পর দেশের ক্রিকেটে তৈরি হয়েছে বিস্ময়।

ম্যাচের চালচিত্র ও কৌশলগত লড়াই

সাম্প্রতিক সময়ে মুশফিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। গত মে মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর সবশেষ ১১ টেস্ট ইনিংসে তার সংগ্রহ ২৯৯ রান, গড় ২৯.৯০। সর্বোচ্চ ৮১ রান করেছেন গত অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে। এই সময়ে এটিই ছিল তার একমাত্র ফিফটি।

এছাড়া, আঙুল ও কুঁচকির চোটের কারণে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্টে খেলতে পারেননি মুশফিক। ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর বাংলাদেশের ১৩০ টেস্টের মধ্যে ১০৮টিতেই খেলা এই অভিজ্ঞ ব্যাটারের দীর্ঘ ক্যারিয়ারে এমন অনুপস্থিতি বিরল।

মুশফিকের অবসরের সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তার ধারণা, সাম্প্রতিক সময়ে বেহাল ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তৈরি হওয়া সমালোচনাই হয়তো প্রত্যাশিত সময়ের আগেই অবসরের সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে মুশফিককে। অথচ আগামী ২০২৭ সাল পর্যন্ত মুশফিককে টেস্ট দলের পরিকল্পনায় রেখেছিলেন নির্বাচকরা।

পরবর্তী সমীকরণ ও ড্রেসিংরুম প্রতিক্রিয়া

কাতার থেকে দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে হাবিবুল বলেন, ‘বিষয়টি আমাকে কিছুটা হতাশ করেছে। কারণ, গত কয়েক দিনে যা ঘটেছে, সেসব তাকে এখনই এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে কি না, তা আমি জানি না।’

মুশফিককে নিয়ে সাম্প্রতিক নেতিবাচক আলোচনা প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘মুশফিককে নিয়ে বেশ কিছু কথা হচ্ছিল। আমি আশা করেছিলাম, সে (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের) এই চক্রটা (২০২৫-২৭) শেষ করবে, (আগামী মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে) লর্ডস টেস্ট পর্যন্ত খেলবে, এরপর অবসর নেবে… কিংবা বলা ভালো, তখন অবসরের বিষয়টি নিয়ে ভাববে। আমি সরাসরি অবসরের কথা বলছি না। আমার প্রত্যাশা ছিল, এই চক্র শেষ করার পর সে বিষয়টি নিয়ে ভাববে।’

মুশফিককে নিয়ে নির্বাচক প্যানেলের পরিকল্পনার কথা জানিয়ে হাবিবুল বলেন, ‘এরপর আমি তার সঙ্গে কথা বলতাম, জানতে চাইতাম— তার (ভবিষৎ) পরিকল্পনা কী। দেখুন, মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ারের গড় প্রায় ৩৮ (৩৮.৮০)। আর এ বছর তার গড় প্রায় ৩৯ (৩৯.৪২)। অথচ আমরা কী করেছি? মাত্র দুটি (ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ম্যাচ খেলার পরই তাকে নিয়ে অনেক প্রশ্ন তুলতে শুরু করেছি। এটা খুবই দুঃখজনক।’

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সমালোচনার মুখেই আগেভাগে অবসরের সিদ্ধান্ত নিলেন মুশফিক, ধারণা হাবিবুলের

প্রকাশের সময় : ১০:০০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬