বাবার উদ্যাপন ছেলেরও, রোনালদোর ‘এম’ নাচলেন জুনিয়রও

- প্রকাশের সময় : ০৯:০০:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / 2

- বাবাকে অনুকরণ করার মধ্যে সন্তানের একধরনের আনন্দ আছে।
- ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বাবাকে অনুকরণ করার মধ্যে সন্তানের একধরনের আনন্দ আছে। বাবা কোনো কিছু করলে সন্তানও সেটা করতে চায়। ফুটবল মাঠেও সেই চিত্র নতুন নয়। গোলের পর বাবার বিশেষ উদ্যাপন দেখে ছেলেও একসময় সেটি অনুকরণ করতেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের গল্পটা তেমনই।আগে গোলের পর রোনালদো করতেন ‘সিইইউ’ উদ্যাপন। গোল করে লাফিয়ে উঠে ঘুরে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে ‘সিইইউ’ বলে চিৎকার। ছেলেও গোল পেলে বাবার মতো করতেন। কিন্তু বাবা এখন উদ্যাপনের ধরন পাল্টেছেন। হাতের আঙুলগুলো পেঁচিয়ে তৈরি করছেন ইংরেজি ‘এম’ অক্ষরের মতো এক ভঙ্গি। নতুন এই উদ্যাপনের নাম দেওয়া যেতে পারে ‘এম’ উদ্যাপন।ছেলেও পিছিয়ে থাকবেন কেন! গত শুক্রবার আল ইত্তিহাদ অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে গোল করে বাবার নতুন উদ্যাপনই অনুকরণ করেছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। আল নাসর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে করেছেন জোড়া গোল। তাই ‘এম’ উদ্যাপন করতে হয়েছে দুবার।
মাঠের উত্তাপ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত
ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। জুনিয়রের প্রথম গোল ১৪ মিনিটে। বক্সের ভেতর জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান পর্তুগালের বয়সভিত্তিক দলের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি আরও আকর্ষণীয়। ৪২ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন ১৬ বছর বয়সী জুনিয়র।ফ্রি-কিক নেওয়ার সময় বাবার আদলেই দাঁড়িয়েছিলেন তিনি। কোমরে হাত রেখে দুই পায়ের মধ্যে বেশ খানিকটা ফাঁকা জায়গা। এরপর নিচু হয়ে নেওয়া শট। মানবদেয়ালের নিচ দিয়ে যাওয়া বল মাটিতে বাউন্স খেয়ে জালে। গোলের পর বাবার মতোই ‘এম’ উদ্যাপন।
রোনালদোর এই নতুন উদ্যাপন অবশ্য গত মাস থেকেই ফুটবলপ্রেমীদের কৌতূহলের কারণ। এর অর্থ কী? পর্তুগিজ মহাতারকা নিজে এখনো এর ব্যাখ্যা দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা রকম অনুমান।
আগের দুবার ফেসবুকে, এবার তামিম দিলেন মুশফিকের অবসরের ঘোষণা
কৌশল ও দলগত বিশ্লেষণ
সবচেয়ে আলোচিত ব্যাখ্যাটি রোনালদোর গোলসংখ্যা নিয়ে। রোমান সংখ্যায় ‘এম’ মানে ১ হাজার। ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলকের খুব কাছে থাকায় রোনালদো হয়তো এই উদ্যাপন করছেন। আবার কেউ কেউ পর্তুগিজ ভাষার ‘মাউ’ শব্দের সঙ্গে এর যোগসূত্র খুঁজছেন। পর্তুগিজ ভাষায় ‘মাউ’ অর্থ খারাপ বা মন্দ। সে ক্ষেত্রে রোনালদোর বার্তাটি অনেকটা এমন, ‘আমি ভয়ংকর’।গোল করার ক্ষেত্রে রোনালদো যে সত্যিই ভয়ংকর, তাতে সন্দেহ কী! ক্যারিয়ারে তাঁর গোল এখন ৯৮৭। অফিশিয়ালি ১ হাজার গোল করা প্রথম ফুটবলার হতে আর মাত্র ১৩ গোল প্রয়োজন।পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাকবাবার উদ্যাপন অনুকরণ করে আলোচনায় আসার পাশাপাশি জাতীয় দলেও নতুন এক অধ্যায় শুরু হয়েছে ক্রিস্টিয়ানো জুনিয়রের। পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে এই প্রথম ডাক পেয়েছেন তিনি। এর আগে বয়সভিত্তিক অন্য পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন।অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অ্যান্ডোরার বিপক্ষে পর্তুগালের ৪-০ গোলের জয়ের ম্যাচে অভিষেকও হয়েছে তাঁর। বেঞ্চ থেকে ২৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন জুনিয়র।অভিষেকটা অবশ্য একা দেখেননি তিনি। গ্যালারিতে ছিলেন পর্তুগাল জাতীয় দলের চার তারকা ভিতিনিয়া, রুবেন নেভেস, গনসালো রামোস ও জোয়াও ফেলিক্স।
রাজার অবিশ্বাস্য রানআউট মিস, সোশ্যাল মিডিয়ায় নানা ফিসফাস




















