রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবের সহধর্মিনী’ ও ফ্যাসিস্ট ‘শেখ হাসিনার মা’ উল্লেখ! খাদের কিনারে ইউনাইটেড: অবনমনের ৩ লক্ষণ মিসরে প্রথমবার হকির ‘টি–টুয়েন্টি’ বিশ্বকাপে খেলবে বাংলাদেশ মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি ছাড়তে না চাওয়ায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা নায়িকা থেকে গায়িকা, হঠাৎ কেন সিনেমার গানে বুবলী? ‘মৃত্যুপথযাত্রী’ মাঠটিকে বাঁচানোর কি কেউ নেই? ৫৫ হাজার টাকায় বৈদ্যুতিক বাইক আনল চীনের ‘এনওয়াও’ পণ্যের সহজলভ্যতা বাড়াতে স্যামসাংয়ের অংশীদার হলো এসইবিএল সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম

বোচাগঞ্জে প্রমিলা ফুটবল ম্যাচে ৫-০ গোলে জয়ী মহেশপুরের আশার আলো

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 31

দিনাজপুরের বোচাগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে বীরগঞ্জ আদিবাসী মিশন একাডেমি দলকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বোচাগঞ্জের মহেশপুর আদিবাসী আশার আলো প্রমিলা ফুটবল দল।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় সেতাবগঞ্জ বড়মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর থ্রাইভ প্রকল্পের উদ্যোগে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। নারী ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

ম্যাচের উদ্বোধন করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বেলুন উড়িয়ে তিনি খেলার উদ্বোধন করেন। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পার্টনারশিপ ম্যানেজার ও সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার (জেন্ডার ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি) সাইবুন নেসা, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবীব এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম।

এ সময় ইএসডিওর প্রকল্প সমন্বয়কারী কাজী মো. সিরাজুস সালেকিন, উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী, অ্যাডভোকেট সায়েম আহমেদ, উপজেলা যুবদলের সদস্যসচিব রায়হান রুবেল, সেতাবগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে নারী ও শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোচাগঞ্জে প্রমিলা ফুটবল ম্যাচে ৫-০ গোলে জয়ী মহেশপুরের আশার আলো

প্রকাশের সময় : ০৮:০৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬