বিস্ফোরক মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নির্মাতা

- প্রকাশের সময় : ০৯:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 2

- পরিচালক আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাখালী এলাকা থেকে আতিক জামানকে গ্রেপ্তার করা হয়।
জনতার আদালত বিনোদন ডেস্ক — পরিচালক আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বনানী থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।পুলিশের নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর বনানী থানায় দায়ের করা মামলাটির নম্বর ২৬। বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় করা এই মামলার এজাহারে বলা হয়েছে, ওই দিন রাত ১২টা ৫ মিনিটের দিকে বনানীর আমতলী মোড়ে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ।
কাজের অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট তথ্য
আদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাখালী এলাকা থেকে আতিক জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তারের সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছে পুলিশ।
‘মিউ’ সিনেমায় মনোযোগ দিয়ে কাজ করেছে সাদিয়ার পোষা বিড়াল
এদিকে আতিক জামানের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসার পর তাঁর মুক্তি দাবি করেছেন নির্মাতা রেদওয়ান রনি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আতিকের পেশাগত সততা, মেধা ও নিষ্ঠার কথা তুলে ধরেন তিনি। রেদওয়ান রনি লেখেন, ‘পলিটিক্যাল জটিল ফ্যাসাদের মতো কিছুতে তাকে জড়িয়ে গ্রেপ্তার করাটা খুবই দুঃখজনক।’
ইন্ডাস্ট্রিতে প্রভাব ও দর্শকের প্রত্যাশা
আতিকের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ জানান এই নির্মাতা। হয়রানিমূলক কোনো মামলায় বিনা অপরাধে যেন আতিকের মতো মেধাবী নির্মাতার জীবন এলোমেলো না হয়, সেই আহ্বান জানিয়ে পোস্টের শেষে তিনি লেখেন, ‘আতিকের মুক্তি চাই।’এ বছরের ৫ মার্চ মুক্তি পেয়েছিল আতিক জামান পরিচালিত ওয়েব ফিল্ম ‘মিউ’। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান ও পোষা প্রাণীর প্রতি মানুষের মমতা নিয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, আজিজুল হাকিম প্রমুখ।
























