শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে ৮৭ হাজার কোটি টাকার মালিক! অভিনেতা থেকে প্রযুক্তি–দুনিয়ার ধনকুবের মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার একজন হুট করেই আলোচনায়, কে এই পূর্ণিমা মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম শাহাদাতের সেঞ্চুরি ম্লান করে ফাইনালে পাকিস্তান তিন বিশ্বকাপ খেলা নাকাতা এখন অন্য এক নেশায় বুঁদ ইউরোপা লিগের ম্যাচে সংঘর্ষ: জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব তুরস্কের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৮:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 2
বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে
📌 এক নজরে মূল তথ্য:

  • পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতের পথে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে।
  • ১. ভারী ওজন ও তাৎক্ষণিক টর্কের প্রভাববৈদ্যুতিক গাড়িতে যুক্ত থাকে শক্তিশালী ভারী ব্যাটারি, যা গাড়ির সামগ্রিক ওজন বাড়িয়ে দেয় এবং চাকার ওপর বাড়তি চাপ ফেলে।

মামুন হোসেন, টেক ডেস্ক — পরিবেশবান্ধব ও আধুনিক যাতায়াতের পথে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। তবে কেবল পরিবেশের কথা ভাবলেই চলবে না, দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপদ যাত্রার জন্য বৈদ্যুতিক গাড়ির চাকা, ব্যাটারি এবং ব্রেক সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অংশের যত্ন নেওয়া জরুরি। বৈদ্যুতিক গাড়ির চাকার রক্ষণাবেক্ষণ প্রচলিত জ্বালানিচালিত গাড়ির চেয়ে কিছুটা ভিন্ন ও সংবেদনশীল। আর তাই নিচের এই ৭টি বিষয় নিয়মিত খেয়াল রাখতে হবে।

নতুন উদ্ভাবন ও কারিগরি সুবিধা

১. ভারী ওজন ও তাৎক্ষণিক টর্কের প্রভাববৈদ্যুতিক গাড়িতে যুক্ত থাকে শক্তিশালী ভারী ব্যাটারি, যা গাড়ির সামগ্রিক ওজন বাড়িয়ে দেয় এবং চাকার ওপর বাড়তি চাপ ফেলে। এর পাশাপাশি ইলেকট্রিক মোটরের ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক টর্ক গাড়িকে মুহূর্তেই গতিশীল করে বা থামায়, ফলে চাকার ক্ষয় দ্রুত হতে পারে। এই বাড়তি চাপ সামলাতে শক্তিশালী গঠন ও মজবুত রাবার কম্পাউন্ডের টায়ার ব্যবহার করা উচিত। আর তাই টায়ার কেনার সময় লোড ইনডেক্স, রোলিং রেজিস্ট্যান্স, ব্রেকিং গ্রিপ এবং শব্দ কমানোর সক্ষমতা যাচাই করতে হবে।২. নিয়মিত চাপ, অ্যালাইনমেন্ট ও রোটেশন পরীক্ষাআধুনিক ইভিগুলো সাধারণত ১ লাখ ৬০ হাজার থেকে ৩ লাখ ৮০ হাজার কিলোমিটার পর্যন্ত চলতে পারে, যদি নিয়মিত যত্ন নেওয়া হয়। চাকার আয়ু ও গাড়ির দক্ষতা বজায় রাখতে নিয়মিত টায়ারের বায়ুচাপ পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী ঠিক রাখা দরকার। হুইল অ্যালাইনমেন্ট ঠিক থাকলে চাকার অসম ক্ষয় কমে এবং প্রতি ৬ মাসে একবার বা গর্তে পড়লে দ্রুত অ্যালাইনমেন্ট পরীক্ষা করা উচিত। পাশাপাশি চাকাগুলো নির্দিষ্ট সময় পরপর রোটেশন করলে ক্ষয় সমানভাবে হয় এবং দীর্ঘদিন ভালো সেবা পাওয়া যায়।

৩. দক্ষতা ও রেঞ্জ বাড়াতে সঠিক টায়ার প্রেশারইভির সর্বোত্তম দক্ষতা ও ব্যাটারি রেঞ্জ পেতে টায়ারের সঠিক বায়ুচাপ বজায় রাখা সবচেয়ে জরুরি। এ ক্ষেত্রে গাড়ির ম্যানুয়াল বা নির্মাতার নির্দেশনা অনুযায়ী আদর্শ টায়ার প্রেশার অনুসরণ করা উচিত। নিয়মিত টায়ার প্রেশার পরীক্ষা করুন, বিশেষ করে দীর্ঘ ভ্রমণে যাওয়ার আগে অথবা গাড়িতে ভারী বোঝা বহন করার সময়। অতিরিক্ত বাতাস ভরা বা কম বাতাস রাখা উভয় অবস্থাই এড়িয়ে চলা দরকার, কারণ এগুলো চার্জের রেঞ্জ কমিয়ে দিতে পারে, টায়ারের অসম ক্ষয় ঘটায় এবং গাড়ির নিয়ন্ত্রণ বা হ্যান্ডলিংয়ে সমস্যা তৈরি করে।৪. কম রোলিং রেজিস্ট্যান্সযুক্ত টায়ার বিবেচনাকম মাত্রার রোলিং রেজিস্ট্যান্স টায়ার ঘর্ষণ কমিয়ে শক্তির দক্ষতা বাড়াতে তৈরি করা হয়, যা বৈদ্যুতিক গাড়ির জন্য বেশ উপযোগী। যদিও এমন টায়ারে সামান্য শক্ত রাইড অনুভূত হতে পারে, তবে এগুলো উল্লেখযোগ্য জ্বালানি বা শক্তি সাশ্রয় করে এবং ইভির রেঞ্জ বাড়াতে সাহায্য করে। যেমন কম রোলিং রেজিস্ট্যান্সের মাধ্যমে শক্তির সাশ্রয় ও রেঞ্জ বাড়াতে বিশেষ ইভি টায়ার বিবেচনা করা যায়।

৫. ট্রেডের ক্ষয় ও অ্যালাইনমেন্ট পর্যবেক্ষণস্থিতিশীলতা, হ্যান্ডলিং এবং রাস্তায় ভালো গ্রিপ ধরে রাখতে ইভির ট্রেডের সঠিক ক্ষয় ও অ্যালাইনমেন্ট অপরিহার্য। পর্যাপ্ত গ্রিপ নিশ্চিত করতে ট্রেড ডেপথ গেজ বা পেনি টেস্ট ব্যবহার করে নিয়মিত টায়ারের ট্রেডের গভীরতা নিয়মিত পরীক্ষা করতে হবে। এর পাশাপাশি টায়ারে অসম ক্ষয়ের ধরন আছে কি না, তা–ও খেয়াল রাখতে হবে, কারণ টায়ারে অসম ক্ষয় হলে অ্যালাইনমেন্ট বা সাসপেনশনের সমস্যা হতে পারে। ক্ষয় সমান রাখতে এবং টায়ারের আয়ু বাড়াতে নির্দিষ্ট সময় পরপর টায়ার রোটেশন ও হুইল অ্যালাইনমেন্ট করতে হবে।৬. ব্যাটারির ওজন ও রিজেনারেটিভ ব্রেকিংয়ের হিসাববৈদ্যুতিক গাড়িতে ভারী ব্যাটারি প্যাক থাকায় তা টায়ারের ক্ষয় ও পারফরম্যান্সে প্রভাব ফেলে। টায়ারের লোড ক্ষমতা ও বায়ুচাপ হিসাব করার সময় ব্যাটারির বাড়তি ওজনের বিষয়টি মাথায় রাখুন। বিশেষ করে হঠাৎ বা তীব্র ব্রেক করার সময় রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম কীভাবে টায়ারের ক্ষয়ে প্রভাব ফেলে, তা জানতে হবে। টায়ারের ওপর চাপ কমাতে এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের দক্ষতা বাড়াতে গাড়ির গতি বৃদ্ধি ও ব্রেক মসৃণভাবে করতে হবে।

ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও বাস্তব প্রয়োগ

৭. নিরাপদ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণবৈদ্যুতিক গাড়ি সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের সময় দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও নিরাপত্তার জন্য কিছু নিয়ম মেনে চলা দরকার। দীর্ঘ সময় গাড়ি পার্ক করে রাখলে টায়ারে ফ্ল্যাট স্পট ও সাইডওয়ালের ক্ষতি এড়াতে সঠিক টায়ার প্রেশার বজায় রাখতে হবে। এর পাশাপাশি নিয়মিত টায়ার পরিষ্কার এবং ধ্বংসাবশেষমুক্ত রাখাও জরুরি, কারণ বাইরের ধারালো বা শক্ত বস্তু পাংচার ঘটাতে বা টায়ারের সাইডওয়ালের ক্ষতি করতে পারে।সূত্র: কন্টিনেন্টাল ও পিরেলি

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈদ্যুতিক গাড়ির চাকার যত্নে যে ৭টি বিষয় খেয়াল রাখতে হবে

প্রকাশের সময় : ০৮:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬