শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি ১৬ বলে শূন্য রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ডের পাল্টা লড়াই সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের বিদায়লগ্নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ৫৭৭টি হারানো মোবাইল ফেরত দিলেন নওগাঁর পুলিশ সুপার টেস্টে ২০২৬ সালে বাংলাদেশ: ব্যক্তিগত নৈপুণ্য দিয়ে ঢাকা যায়নি দলীয় ব্যর্থতা বিএনপির নাম করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই : আইনমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন অবশেষে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এরদোয়ানের অনুমোদন চ্যাটজিপিটিতে চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্কের ব্যবহারসীমা নির্দিষ্ট করছে ওপেনএআই, উদ্বেগে ব্যবহারকারীরা

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 13

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসবের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। মঙ্গলবার দুপুর ২টায় এ অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপির যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

যৌথসভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা, ঢাকা থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এবং ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর ও জেলার সংসদ সদস্যরাও সভায় অংশ নেন।

বিএনপির এ আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বিজয় উৎসব-২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬