শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সূর্যবংশীর ভারতকে জোড়া সেঞ্চুরিতে বিদায় করল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:১৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 2
সূর্যবংশীর ভারতকে জোড়া সেঞ্চুরিতে বিদায় করল শ্রীলঙ্কা
📌 এক নজরে মূল তথ্য:

  • আগের ম্যাচেই মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী।
  • দোহায় বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা ‘এ’ দল।

জনতার আদালত স্পোর্টস ডেস্ক — আগের ম্যাচেই মাত্র ৫২ বলে ডাবল সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। কিন্তু সেমিফাইনালে সেই বিস্ফোরক ব্যাটিংয়ের দেখা মিলল না। ব্যাট হাতে ঝড় তুললেন বরং শ্রীলঙ্কার দুই ওপেনার। সিনেথ জয়াবর্ধনে ও লাসিথ ক্রুসপুল্লের জোড়া সেঞ্চুরিতে রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে বিদায় নিল ভারত।

খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ

দোহায় বৃহস্পতিবার টুর্নামেন্টের সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা ‘এ’ দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১৭ রান তুলেছিল ভারত। সেই রান শ্রীলঙ্কা পেরিয়ে গেছে ৫১ বল হাতে রেখেই।

ব্যাটিংয়ের শক্তি দিয়ে যে ভারত আগের ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছিল, সেই ভারতই এবার দেখল প্রতিপক্ষের ব্যাটিং দাপট। রান তাড়ায় শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন জয়াবর্ধনে ও ক্রুসপুল্লে। ইনিংসের দ্বিতীয় ওভারেই তনুশ কোটিয়ানের হাতে ক্যাচ দিয়ে বেঁচে যান জয়াবর্ধনে। সেই সুযোগ কাজে লাগিয়ে ভারতকে চড়া মূল্য দিতে বাধ্য করেন লঙ্কান ওপেনার।

আর্শাদ খানের এক ওভার থেকেই ২১ রান আদায় করে নেন জয়াবর্ধনে। প্রথম ৫ ওভারে ৫৬ রান তোলা শ্রীলঙ্কা ১৩ ওভারেই পেরিয়ে যায় শতরান। পেসারদের মতো ভারতীয় স্পিনাররাও ছিলেন নির্বিষ। কোটিয়ানকে পরপর দুই বলে ছক্কা মারা জয়াবর্ধনে মাত্র ৬২ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান

ইনিংসের ২২তম ওভারে শাহবাজ আহমেদ জয়াবর্ধনেকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন বটে, তবে ততক্ষণে স্কোরবোর্ডে ১৭৪ রান তুলে ফেলেছে শ্রীলঙ্কা।

এরপর নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ভারতের জয়ের সম্ভাবনা আরও ক্ষীণ করে দেন ক্রুসপুল্লে। হার্ষিত রানাকে ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনারও। দলীয় ২৬৫ রানে ক্রুসপুল্লেকে ফিরিয়ে দেন রানা। তবে ম্যাচের ভাগ্য বদলানোর জন্য সেটি ছিল বড্ড দেরি। মাদুশকার অপরাজিত ফিফটি ও অধিনায়ক পাভান রত্নায়েকের ঝোড়ো ব্যাটিংয়ে ৪১.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

অথচ ব্যাটিংয়ে ভারতের শুরুটা বড় সংগ্রহেরই ইঙ্গিত দিয়েছিল। সূর্যবংশী ৪০ রান করে ফিরলেও অভিষেক শর্মা ও তিলক বর্মার ব্যাটে রানের চাকা সচল ছিল। ২২তম ওভারে দলীয় ১৫৯ রানে ফেরেন ৭৮ রান করা অভিষেক। অধিনায়ক তিলক করেন ৫৩ রান।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সূর্যবংশীর ভারতকে জোড়া সেঞ্চুরিতে বিদায় করল শ্রীলঙ্কা

প্রকাশের সময় : ১২:১৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬