শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর

- প্রকাশের সময় : ০৮:১৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 6

- বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগের কথা এখন অনেকেরই জানা।
- ছোট ভাইয়ের বোলিংয়ের পর ব্যাট হাতে বেশ কিছুটা সময় মাঠে ছিলেন বড় ভাই আর্যবীরও।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগের কথা এখন অনেকেরই জানা। বয়সভিত্তিক ক্রিকেটে এখন তিনি ভারতীয় দলের নিয়মিত মুখ। এবার ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যানের আরেক ছেলেও বেদান্ত শেবাগও নিজের আগমনী গান শুনিয়েছেন। আজ বীরেন্দর শেবাগের ছোট ছেলে বেদান্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ৭ উইকেট নিয়েছেন। দিল্লির হয়ে বিসিসিআই কুচবিহার ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন ১৬ বছর বয়সী অফ স্পিনার বেদান্ত। চার দিনের ম্যাচটিতে দিল্লি অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক তাঁরই বড় ভাই আর্যবীর। পাঞ্জাবের বিপক্ষে ২২.৩ ওভার বোলিং করে ৮৮ রানে ৭ উইকেট নিয়েছেন বেদান্ত। তাঁর বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৫.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়েছে পাঞ্জাব।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
ছোট ভাইয়ের বোলিংয়ের পর ব্যাট হাতে বেশ কিছুটা সময় মাঠে ছিলেন বড় ভাই আর্যবীরও। ৯৪ বল খেলে ৩১ রান করেছেন সাবেক ভারতীয় ওপেনারের বড় ছেলে। অল্প রানের ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। শেবাগের ছোট ছেলে বেদান্তের জন্ম ২০১০ সালে। অফ স্পিনের পাশাপাশি ডান হাতি ব্যাটসম্যানও তিনি। এর আগে দিল্লি অনূর্ধ্ব-১৬ দলের হয়ে বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলেছে বেদান্ত। ২০২৪ সালের ডিসেম্বরে সেই প্রতিযোগিতায় ৪০ ওভার বোলিং করে পেয়েছিল ৪ উইকেট।এদিকে আর্যবীরকে ২০২৬-২৭ মৌসুমের জন্য দিল্লি অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক করেছে দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। সব মিলিয়ে ভারতের বয়সভিত্তিক ক্রিকেটে এখন বেশ আলোচিত শেবাগ–পরিবার।
শেবাগ ২.০ হতে চান না তাঁর ছেলে আর্যবীর























