নারী দলের নতুন কোচের যোগ্যতা নিয়ে ফেডারেশনের ভেতর থেকেই প্রশ্ন

- প্রকাশের সময় : ০৭:৪৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / 4

- নতুন কোচ এরিক মেয়ারের হাত ধরে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল।
- আগের কোচ বাটলার প্রায়ই প্রকাশ্যে খেলোয়াড়দের নিবেদন ও পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতেন।
জনতার আদালত স্পোর্টস ডেস্ক — নতুন কোচ এরিক মেয়ারের হাত ধরে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু যাত্রা শুরুর আগেই তার নিয়োগ ও যোগ্যতা নিয়ে খোদ ফেডারেশনের ভেতর থেকেই প্রশ্ন ওঠায় দলে তৈরি হয়েছে অস্বস্তিকর এক পরিস্থিতি। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদায়ী কোচ পিটার বাটলারের রেখে যাওয়া ছায়াও।
খেলার মোড় ঘোরানো মুহূর্তসমূহ
আগের কোচ বাটলার প্রায়ই প্রকাশ্যে খেলোয়াড়দের নিবেদন ও পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতেন। তবে বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্ডার দাবি, তার অধীনে খেলোয়াড়রা সব সময়ই নিজেদের সেরাটা দিয়েছেন। এরিক মেয়ারের অধীনে নতুন যাত্রা শুরু হলেও, বিদায়ী কোচকে যে তারা মিস করবেন, সে কথাও অকপটে স্বীকার করেছেন তিনি।
বাটলারের মেয়াদে কিছু খেলোয়াড় শতভাগ দেননি—এমন ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন মারিয়া। তার ভাষ্য, দেশের জন্য ভালো খেলাই সব সময় দলের মূল লক্ষ্য ছিল। চোটের কারণে কখনো কখনো পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে, তবে ফিট থাকলে সবাই নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করেছেন বলে জানান অধিনায়ক।
বাটলারের প্রকাশ্য সমালোচনা নিয়ে খেলোয়াড়রা কখনো তার সঙ্গে সরাসরি কথা বলেননি বলেও জানান মারিয়া। অসুস্থতার কারণে বর্তমানে দলের বাইরে থাকা এই ইংলিশ কোচকে তারা মিস করবেন কি না—এমন প্রশ্নে মারিয়া বলেন, ‘উনি অনুশীলনে আমাদের সঙ্গে ছিলেন এবং দীর্ঘদিন আমাদের কোচিং করিয়েছেন। উনি আমাদের দলেরই অংশ ছিলেন, তাই স্বাভাবিকভাবেই আমরা তাকে মিস করব।’
খেলোয়াড়দের পারফরম্যান্স ও পরিসংখ্যান
খেলোয়াড়রা সামনে তাকাতে চাইলেও নতুন কোচের কৌশলে বাটলারের ছাপ এখনো স্পষ্ট। মাত্র দুই সপ্তাহ দল নিয়ে কাজ করা এরিক মেয়ার জানিয়েছেন, খেলার ধরনে এখনই বড় কোনো পরিবর্তনের ইচ্ছা তার নেই। বরং আগের কোচের গড়ে দেওয়া কাঠামোর অনেকটাই তিনি ধরে রাখতে চান।
সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়ার বলেন, ‘এসেই সবকিছু রাতারাতি বদলে ফেলাটা ঠিক হবে না। আমরা যেভাবে খেলি, তা পিটার যা করছিলেন তার সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।’
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মেয়ারের। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত গিনি এবং ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত গিনি-বিসাউয়ের জাতীয় টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনি। সেখানে বয়সভিত্তিক দলের উন্নয়ন, কোচদের প্রশিক্ষণ এবং কারিগরি নানা কর্মসূচির দায়িত্বে ছিলেন। এ ছাড়া মৌরিতানিয়ার প্রথম বিভাগের ক্লাবেও কোচিং করিয়েছেন। তবে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার মধ্য দিয়েই প্রথমবারের মতো কোনো সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ হলেন তিনি।























