বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৬:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
📌 এক নজরে মূল তথ্য:

  • কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহারের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধার নতুন দুটি মডেলের কম্পিউটার ও ল্যাপটপ বাজারে এনেছে গিগাবাইট।
  • গিগাবাইটের তথ্যমতে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে বাজারে আসা নতুন মডেলের কম্পিউটারগুলোয় সরাসরি অন-ডিভাইস এআই মডেল পরিচালনা ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধা রয়েছে।

মামুন হোসেন, টেক ডেস্ক — কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ব্যবহারের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধার নতুন দুটি মডেলের কম্পিউটার ও ল্যাপটপ বাজারে এনেছে গিগাবাইট। ‘এআই টপ ১০০ ডব্লিউ৮৮০’ মডেলের কম্পিউটারে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৯ প্রসেসর ও এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ গ্রাফিকস কার্ড। কম্পিউটারটির দাম ধরা হয়েছে ১৪ লাখ টাকা। অন্যদিকে, ‘এআই টপ অ্যাটম’ মডেলের কম্পিউটারে রয়েছে এনভিডিয়ার গ্রেস ব্ল্যাকওয়েল সুপারচিপ, ১২৮ গিগাবাইট মেমোরি ও ৪ টেরাবাইট ধারণক্ষমতা। কম্পিউটারটির দাম ১০ লাখ টাকা।

ডিভাইস বা ফিচারের খুঁটিনাটি

গিগাবাইটের তথ্যমতে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে বাজারে আসা নতুন মডেলের কম্পিউটারগুলোয় সরাসরি অন-ডিভাইস এআই মডেল পরিচালনা ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং সুবিধা রয়েছে। গবেষণা, তথ্য বিশ্লেষণ ও গেমিংয়ের চাহিদা বিবেচনা করে বাংলাদেশের বাজারে আনা হয়েছে কম্পিউটারগুলো।

কম্পিউটারের পাশাপাশি ‘ঈগল’ সিরিজের নতুন ল্যাপটপ এনেছে গিগাবাইট। ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৫ প্রসেসর, এনভিডিয়া আরটিএক্স ৩০৫০ গ্রাফিকস কার্ড এবং ১৬ ইঞ্চি পর্দা। ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১ লাখ ৪৭ হাজার টাকা।

গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান প্রথম আলোকে বলেন, নতুন কম্পিউটারগুলোয় সরাসরি এআইয়ের কাজ করার সুবিধা থাকায় ক্লাউডের ওপর নির্ভরতা কমবে। এতে ব্যক্তিগত কম্পিউটারে এআইভিত্তিক কাজ, গবেষণা ও তথ্য বিশ্লেষণ আরও সহজ হবে।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট

প্রকাশের সময় : ০৬:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬